Hello Poetry
Submit your work and get some sparkles! Create free account
সোনালী পাষাণী এস এ মার্শাল ০৩/০৯/২০১৮ ভূমিতে চির স্তব্ধতার ভয়ানক অনুভূতি, চিকচিক করে বালি রয়ে আছে নিরবধি। মেঘ নেই, জীবন্ত নীলাকাশ, বয়ে বেড়ায় অরোধ্য হাওয়া, উজ্জীবিত সূর্যোদয়টি যেন মোর অস্তের শেষ খেয়া। যত খুঁজি কিনারা তত মেলে গহিনা। তত হয় ক্ষয় তাকলামাকানের জয়। “এক ফোটা ভিক্ষা-জল” ছুটি মরীচিকার পানে, সোনালি পাষাণীর এই বিভীষিকাময় গোরস্থানে। উপরে শকুনের উল্লাস, তাদের অস্থির খোঁজ - কখন হবে আমায় নিয়ে তাদের সেই প্রিয় ভোজ? বুকের সাহস? সে তো অনেক অতীতে, পরাজিত হয়েছে অসংখ্য ভীতিতে। সিংহ পুরুষ! ভয়ে ছিলো সবাই, হুকমে কেঁপেছে উজির, নাজির, সেপাই। নেই কোনো আশা নেই কোনো শক্তি, এ কি হয়েছে মোর চরম পরিণতি? শিওরে উঠার বল নেই আর, না পারি খুঁজিতে এ ভুবনের প্রতিকার। প্রতি নিশ্বাস, বিশ্বাস ঘাতকতা, প্রানের বদলে এনেদেয় সুষ্কতা। শুষ্কহৃদয়ের অবশিষ্ট যেটুকু স্পন্দন তোমায় ডেকে হে, হলো মোর সমাপন। © S. A. Marshal
0
Feb 22, 2021
Feb 22, 2021 at 10:31 PM UTC
সোনালী পাষাণী

s-a-marshal
Written by
53/M/Cox's Bazar, Bangladesh
Feb 22, 2021
Feb 22, 2021 at 10:31 PM UTC
Request permission to use this poem