Hello Poetry
Submit your work and get some sparkles! Create free account
এস এ মার্শাল ০৭/০৭/২০২০ জগৎ জুড়িয়া দুই চোখ মেলিয়া দেখিতে পাইনা শান্তি; নয়নের স্বপন রহিবে তিতিয়া লয়ে দূর্দশা আর ক্লান্তি। জগতে আজ নাই আবির্ভাব নাই সেই পণ্ডিত গুরুজন; জ্ঞানীদের মাঝে জ্ঞানের অভাব মনুষ্যত্ব হয় নির্বাসন। চারিপাশে সব অভাবের মেলা অভাব পূরনের যতসব খেলা; কেউ খোঁজে বেড়ায় পার্থিব লিলা নানান কৌশলে কাটিয়া দেয় বেলা। কোট টাই পরিয়া পণ্ডিত মশাই অফিসে গিয়া বসে; পাণ্ডিত্য তার শোনেনা কেহ, প্রফিট কতো, কার কতো লসে। গরিব হয় চোর দুই টাকার অভাবে ধনিরা করে রাজনীতি; কিছুলোকের আবার রক্তের স্বভাবে নিশিতে তাহাদের কৃতি। দুর্নীতি ও অশ্লীলতার মাঝে; বিশুদ্ধতা ঢাকে অশুদ্ধতার লাজে। এত যাতনা সহিতে পারিনা যে; দূর করো যাহা চলিছে এ সমাজে। জগতের সুখ আসিবেনা জগতে ফরিয়াদ যদি নাহি পারি করিতে তোমার মহিমা যদি না ছড়ায় রহিবো মোরা হায় অসহায়। তোমার সৃষ্টিতে কদর রহিবেনা বিস্তৃত চারিপাশে কষ্ট ও বেদনা। তুলিয়া দুই হাত তাই করি প্রার্থনা রাব্বানা আতিনা ফিদ্দুনিয়া হাসানা। © S. A. Marshal
0
Feb 22, 2021
Feb 22, 2021 at 10:26 PM UTC
প্রার্থনা

s-a-marshal
Written by
53/M/Cox's Bazar, Bangladesh
Feb 22, 2021
Feb 22, 2021 at 10:26 PM UTC
Request permission to use this poem