<<< পথিক >>>
ইঞ্জি. মো. মিজানুর রহমান
এই যে পথিক যাচ্ছো কোথায়?
ঐ যে গ্রামে যাচ্ছি সেথায়।
বলবে তুমি, খেয়া ঘাটটি কোথায়?
একটু দূরে সামনে হাঁটো,
পাবে তুমি ঘাটটি ছোট।
এই যে মাঝি যাবে তুমি?
ঐ যে দূরের ছোট্ট গ্রামে।
এই যে পথিক আসো তুমি,
আস্তে উঠো যাবো আমি।
এই যে মাঝি এবার চলো,
বসছি আমি, তোমার বইঠা ঠ্যালো।
খেয়া নিয়ে সামনে চলো,
খেয়া দেখতে তোমার ভীষণ ভালো।
মাঝি নাম কি তোমার?
সুজন মাঝি নামটি আমার।
মাঝি ঐ যে দেখো দূরের খামার,
গরু ছাগল সব কিছুই আমার।
মাঝি জানো আসছি কেনো?
না তো পথিক, আসছো কেনো?
আচ্ছা মাঝি তাহলে শুনো,
আসছি আমি দেখবো গুনে,
আমার খামার ঠিক আছে যেনো।
আচ্ছা পথিক বুঝছি আমি,
এবার তোমায় নিয়ে চলি।
এই যে মাঝি, ঐ ঢিপির বালি,
আস্তে দাঁড়াও নামবো আমি।
আচ্ছা পথিক, একটু বসো তুমি,
খেয়া ভিড়ায় সাবধানে আমি।
May 5
May 5, 2026 at 12:44 AM UTC